কীভাবে কাটবেন জুলাই স্মৃতি জাদুঘরের অনলাইন টিকিট? জেনে নিন তথ্য

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’।

দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত হয়েছে এই ঐতিহাসিক জাদুঘর।

জাদুঘরের প্রবেশ ফি, অনলাইন বুকিং পদ্ধতিসংক্রান্ত বিস্তারিত নিচে তুলে ধরা হলো:

টিকিট মূল্য: প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য প্রতি টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইন স্লট বুকিং: দর্শনার্থীদের ‘জুলাই ৩৬’ নামে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে সুবিধাজনক টাইম স্লট বুকিং করতে হবে।

স্লট পূর্ণ হলে করণীয়: কোনো নির্দিষ্ট দিনের (যেমন ৬ আগস্ট) সব স্লট বুকড হয়ে গেলে আবেদনকারীকে পরবর্তী দিনের খালি থাকা সময় বেছে নিতে হবে। অনুমোদিত সময়েই কেবল দর্শনার্থী ভেতরে প্রবেশ করতে পারবেন।

এদিকে, আজ সকাল ৯টায় এই ঐতিহাসিক জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এসএ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More