শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘কিসাসই’ এসব কসাইয়ের জন্য সমাধান: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘কিসাসই’ এসব কসাইয়ের জন্য সমাধান: শায়খ আহমাদুল্লাহ

‘এ ধরণের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার যদি সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করা যায়, তবে অপরাধপ্রবণতা কমবে’ বলে মন্তব্য করেছেন দেশের খ্যাতনামা ইসলামি আলোচক ও আস–সুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেন।

শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়াড ফেসবুক পোস্টে লিখেন, ‘কিসাসই’ এসব কসাইয়ের সমাধান।

স্ট্যাটাস কমেন্ট বক্সে তিনি লিখেন, ‘কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম হবে, ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস। কেন কুরআনে কিসাসের কথা বলেছে, তা আমরা দেয়ালে পিঠ ঠেকলে উপলব্ধি করতে পারি।’

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘এ ধরণের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার যদি সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করা যায়, তবে অপরাধপ্রবণতা কমবে। কিন্তু প্রচলিত বিচার পদ্ধতিতে বছরের পর বছর মামলা চললে এবং আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে গেলে এই ধরণের অপরাধ কখনো কমবে না।’

উল্লেখ্য, বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ)-কে রড ও বড় পাথর দিয়ে মাথা ও বুকে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকারীদের উল্লাস এবং মুখে পাথর নিক্ষেপের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।