দীপ্ত নিউজ
বিনোদন

মাহিকে পাঠানো হলো কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাহিকে পাঠানো হলো কারাগারে
মাহিয়া মাহি

পু‌লি‌শ কর্মকর্তার বি‌রুদ্ধে মিথ‌্যা তথ‌্য সামা‌জিক যোগা‌যো‌গে প্রচা‌রের দা‌য়ে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নের মামলায় চিত্র না‌য়িকা মা‌হিয়া মা‌হিকে বিমান বন্দর থে‌কে গ্রেফতার করা হয়েছে । গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র কমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রেসব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার ভোরে ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরে ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে মাহি ও তার স্বামী । জমি সংক্রান্ত ঘটনায় স্থানীয় ইসমাইল হোসেন বাদী হয়েছে বাসন থানায় একটি মামলা দায়ের করেন । এছাড়া পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে । এ মামলায় দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ।

৭ দিনের রিমান্ড আবেদন করে মাহিয়া মাহিকে গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় । পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে ।

এর আগে শুক্রবার রাতে মাহিয়া মাহীর প্রতিপক্ষের দেওয়া মামলায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন সোহাগ (৩৮), আশিকুর রহমান (৩২), ফাহিম হোসেন হৃদয় (২২), জুয়েল রহমান (২৫), জমশের আলী(৪৪), মোস্তাক আহমেদ(২২), খালিদ সাইফুল্লাহ জুলহাস(৩০), সুজন মন্ডল(৩৪) ও মাহবুব হাসান সাব্বির(১৮) কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

চিত্র নায়িকা মাহিয়া মাহি স্বামীসহ ওমরাহ হজ পালনের জন্য সৌদি গিয়েছিলেন। তার স্বামী গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাকিব সরকার তার সাথে দেশে ফেরেননি। তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম ।

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।