কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের রায় আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের রায় আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, “প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহের যেকোনো দিন মামলাটি রায়ের জন্য কার্যতালিকায় থাকবে।

এর আগে, গত ১৭ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। তার আগে গত ২ আগস্ট তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

এই মামলায় ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেন ছাড়া অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান। উল্লেখ্য, এই সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন আদালত। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি সাত পলাতক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল২।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More