শিরোনাম
প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে?
দীপ্ত নিউজ
জাতীয়

কাজে যোগ দিলেন শ্রমিকরা, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাজে যোগ দিলেন শ্রমিকরা, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

তবে, কয়েকটি কারখানার শ্রমিকরা অভ্যন্তরীণ কিছু দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে কর্মবিরতি পালন করায় সাধারণ ছুটি দেয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

সকাল থেকে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।