দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কলকাতা থেকে নিখোঁজ এমপি আনারের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কলকাতা থেকে নিখোঁজ এমপি আনারের মরদেহ উদ্ধার
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

চিকিৎসা করাতে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারত পুলিশ।

বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এমপির আনারের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ। এছাড়া ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন ও টিভিনাইন বাংলা মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকা ঝিনাইদহ–৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আনোয়ারুল আজীম আনার।

প্রসঙ্গত, গত ১১ মে চুয়াডাঙ্গার দর্শনা ইমগ্রেশন বর্ডার হয়ে চিকিৎসার জন্য ভারত যান আনোয়ারুল আজিম। ১৫ মে পর্যন্ত তার সাথে যোগাযোগ থাকলেও এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি।

 

এসএ/দীপ্ত সংবাদ