শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
জাতীয়

কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে ঢাকায় আসছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে ঢাকায় আসছেন আজ
কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে

কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানী ঢাকায় আসছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তার এই সফর।

সফরকালে কমনওয়েলথ মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, হাইকমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যার মধ্যে আছে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং সমৃদ্ধির জন্য জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় অগ্রগতিকে সমর্থনে চলমান সম্পৃক্ততা আরও গভীর করা।

আগামী ২৪ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।