শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

এশিয়া কাপে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

দেশে ফেরার পরের দিন সোমবার (১১ সেপ্টেম্বর) দিলেন সুখবর! তার ঘর আলো করে এসেছে কন্যা সন্তান।

ঘরে দ্বিতীয় সন্তান আসার খুশির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন মুশফিকুর রহিম।

সোমবার করা পোস্টে মুশি লেখেন, ‘আসসালামুয়ালাইকুম সবাই। আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় মেয়ে সন্তানের বাবা হয়েছি। মা ও শিশু উভয়েই নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিয়ে হয় মুশফিকের। সাড়ে তিন বছর পর তাদের ঘরে আলো ছড়িয়ে আসে প্রথম সন্তান, ছেলের নাম মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান।

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নেন ৩৬ বয়সী এ তারকা। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের শেষ ম্যাচের আগেই কলম্বো ফিরবেন তিনি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।