শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিস

রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় দুটি ঘর পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১২টি ঘর।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বস্তিতে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত সম্পর্কে কোনোকিছু জানা যায়নি। একইসঙ্গে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে দুটি ঘর পুড়লেও স্থানীয়রা আরও ১০/১২টি টিনশেড ঘর ভেঙে ফেলে। রাত সাড়ে ১২টার দিকে বস্তির আগুন পুরোপুরিভাবে নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।