শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
অর্থনীতি

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।


সম্প্রতি রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়। ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামালসহ অন্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। ওয়ালটন একটি দেশীয় ব্র্যান্ড এবং দেশের গর্ব। ওয়ালটনের সব পণ্য আন্তর্জাতিকমানের, সার্ভিসও অসাধারণ। এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে আমি গর্বিত।

সিবিও মোস্তফা কামাল বলেন, জয়া আহসানের প্রতিভা ও জনপ্রিয়তা সর্বজনবিদিত। ওয়ালটনের প্রতিনিধিত্ব করার মাধ্যমে তিনি ব্র্যান্ডটিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও জানান, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এখন দেশের প্রতিটি ঘরে জায়গা করে নিচ্ছে এবং আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাড়া ফেলছে। জয়া আহসানের সঙ্গে এই অংশীদারিত্ব ওয়ালটনের ব্র্যান্ড ভ্যালু আরও বাড়াবে।