শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ওয়ান শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ওয়ান শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র, মাদক ও মোটরসাইকেলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার রাতে চারঘাট থানা এলাকায় অবস্থান করছিল। গোয়েন্দা পুলিশের ওই দল জানতে পারে– চারঘাট থানার বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কিছু মাদক কারবারী অস্ত্র ও মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় সেলিম আলীকে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে দুটি অ্যামুনেশন, দুটি দেশীয় ওয়ান শুটার গান, ৫শ’ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেন্সিডিল ও একটি এপ্যাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম আলী রাজশাহীর চারঘাট থানার ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে। সেলিম আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, দেশে নির্বাচন আসলেই অস্ত্র ব্যবসায়ীদের একটি তৎপরতা বেরে যায়। সেই ধারাবাহিকতায় আমরা খবর পেয়ে আমাদের গোপন টিম অভিযান পরিচালনা করে। সেলিম আলীর কাছ থেকে দুটি অন শুটার, দুই রান গুলি ৫শ’ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। থানায় তার নামে আগে থেকে আরও সাতটি মামলাও রয়েছে। আইনি ব্যবস্থার জন্য আদালতে পাঠাব এবং আমরা চেষ্টা করছি এই অস্ত্র কোথা থেকে আসছে এবং এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাকে বের করে গ্রেপ্তার করব।

শায়লা/দীপ্ত নিউজ