শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আফরান নিশো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আফরান নিশো

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার যুক্ত হলেন বিশ্ববিখ্যাত ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারুর সঙ্গে। তিনি ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

সম্প্রতি রাজধানীর উত্তরায় ওয়াকারু বাংলাদেশের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান জনাব ভি নওশাদ, ডিরেক্টর জনাব রামেশ উমার, ডিরেক্টর জনাব সাইফ শাহরিয়ার ইসলাম এবং ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোরশেদ আলম। এছাড়াও ওয়েভমেকার বাংলাদেশের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ওয়াকারু ২০১২ সালে তাদের যাত্রা শুরু করে, বিগত ৩০ বছরের ফুটওয়্যার ফ্যাশনের অভিজ্ঞতাকে ভিত্তি করে। এটি বিভিন্ন স্টাইলের এবং সবার জন্য সহজলভ্য ফুটওয়্যার সরবরাহ করে আসছে। আফ্রিকা ও সাউথইস্ট এশিয়ায় জনপ্রিয়তার পর এখন বাংলাদেশেও ওয়াকারুর প্রোডাক্ট সহজলভ্য।

ওয়াকারুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফরান নিশো। তিনি বলেন, “আমি শুধু ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নই, আমি এখন এই পরিবারের একটি সদস্য।”

ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান জনাব ভি নওশাদ বলেন, “আফরান নিশোর সঙ্গে এই পার্টনারশিপ ওয়াকারু বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার জনপ্রিয়তা ও স্টাইল আমাদের ব্র্যান্ডের মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আশা করি, এই পার্টনারশিপ ওয়াকারুকে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবে।”

ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোরশেদ আলম বলেন, “নিশোর সঙ্গে কাজ করার মাধ্যমে ওয়াকারু গ্রাহকদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠবে। তার স্টাইল ও ব্যক্তিত্ব ব্র্যান্ডটিকে আরও উচ্চতায় নিয়ে যাবে।”

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।