শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

ওপেনিংয়ে গুরবাজের সেঞ্চুরি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ওপেনিংয়ে গুরবাজের সেঞ্চুরি

আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান বাংলাদেশি বোলারদের যেন পাত্তাই দিচ্ছেন না। আক্রমণাত্মক মেজাজে গুরবাজ তুলে নিলেন সেঞ্চুরি।

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাদরানকে সঙ্গে নিয়ে মুস্তাফিজুর রহমানের এক ওভারে ১৫ ও এবাদত হোসেনের এক ওভারে ১২ রান তুলেন তিনি।

৪৮ বলে হাফসেঞ্চুরির পর ১০০ বলে সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। ওয়ানডে ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এর আগে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে একটি করে সেঞ্চুরি করেছিলেন তিনি।

ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। অবসরকাণ্ডে তামিম ইকবাল বদলে ওপেনিং পজিশনে সুযোগ পেয়েছেন নাঈম শেখ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন এবাদত হোসেন।

এসএ/দীপ্ত নিউজ