শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের শেষ কোয়ার্টার ফাইনালে দুর্বল মালয়েশিয়ার সঙ্গে হারতে হারতে জয় পেল বাংলাদেশ দল। সেমিফাইনালে ওঠার ম্যাচে মাত্র ১১৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত শেষ বলের লড়াইয়ে ২ রানের জয় পায় বাংলাদেশ।

বুধবার (৪ অক্টোবর) চীনের জিজিয়াং বিশ্ববিদ্যালয়ের মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান তুলে বাংলাদেশ। জয়ের জন্য মাত্র ১১৭ রনের লক্ষ্যে ব্যাট করতে নেমে মালয়েশিয়ান ব্যাটার ভিরানদিপ সিংয়ের ব্যাটে নিশ্চিত জয়ের পথে চলে গিয়েছিল মালয়েশিয়া।

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল মাত্র ১০ রান। শেষ ওভারে মাত্র ৫ রান।

তবে শুধুমাত্র অভিজ্ঞতার কারণে ম্যাচটি হাতছাড়া করেছে তারা। ১৯তম ওভারের ৫ বলে সপ্তম উইকেট জুটির ভাঙন হলে বাংলাদেশ ম্যাচে ফেরে। এরপর শেষ ওভারে আফিফের অসাধারণ বোলিংয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

৬ অক্টোবর শুক্রবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

 

আল আমিন / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।