দীপ্ত নিউজ
জাতীয়

এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে পৌঁছলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় বিকালে ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)-এর ফ্ল্যাগশিপ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এফএও সদর দপ্তরে পৌঁছলে প্রফেসর ইউনূসকে স্বাগত জানান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংইউ।

ইতিমধ্যে প্রধান উপদেষ্টা রোমে এফএও সদর দপ্তরে ব্রাজিলের কৃষিবিদ এবং লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।