শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
জাতীয়

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

ঢাকার সাভারে পুলিশের আরমার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) থেকে ফেলে গুলি করে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এ মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়েছিল। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন।

গত বছরের ১৮ জুলাই ঢাকার সাভারের ব্যাংক কলোনির সামনে বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হন আসহাবুল ইয়ামিন। পুলিশ তাকে একটি এপিসি গাড়িতে তোলে। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে গাড়ি থেকে ছুড়ে ফেলতে দেখেন। এই ঘটনার ভিডিও ও ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

জুলাই–আগস্টের গণআন্দোলনের সময় সংঘটিত সহিংসতার বিভিন্ন ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ইয়ামিন হত্যাকাণ্ড অন্যতম আলোচিত ঘটনা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।