দীপ্ত নিউজ
রাজনীতি

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে ফাঁকা রাখা ৩টি আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের নাম চূড়ান্ত করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেল প্রধান মাহবুব আলম।

তিনি জানান, ফাঁকা রাখা ৩টি আসনের মধ্যে ফাহিম পাঠান নেত্রকোনা–২, প্রীতম দাশ মৌলভীবাজার–৪ এবং জামিল হিজাযী রাজবাড়ী–২ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

এর আগে গত রবিবার (১৮ জানুয়ারি) এনসিপি ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপি প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।