এত লম্বা চুল কোথায় হারালেন আরলিং হালান্ড?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘদিনের পরিচিত ‘ভাইকিং’ লুক বদলে নতুন সাজে হাজির হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নতুন মৌসুম শুরুর আগে লম্বা স্বর্ণালি চুল কেটে একেবারে ভিন্ন চেহারায় দেখা গেছে নরওয়ের এই ফরোয়ার্ডকে।

রবিবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুকের একটি ভিডিও প্রকাশ করেন হালান্ড। সেখানে তাঁকে খুব ছোট ‘বাজ কাট’ স্টাইলে দেখা যায়। দীর্ঘদিনের লম্বা চুলের বদলে এবার বেশ ছোট করে চুল কেটেছেন ২৬ বছর বয়সী এই তারকা।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চুলের ধরন বদলালেও লম্বা চুলই ছিল হালান্ডের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। কখনো পনিটেল, কখনো খোলা চুলে মাঠে দেখা গেছে তাঁকে। ফলে নতুন এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

হালান্ডের নতুন চেহারা নিয়ে ভক্তদের মধ্যেও শুরু হয়েছে আলোচনা। কেউ তাঁর নতুন স্টাইলের প্রশংসা করছেন, আবার অনেকে পুরোনো লম্বা চুলের লুকই বেশি পছন্দ করতেন বলে মন্তব্য করছেন।

এর আগে বিশ্বকাপের সময় হালান্ড জানিয়েছিলেন, সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ তাঁকে চুল না কাটার পরামর্শ দিয়েছিলেন। তবে এবার সেই পরামর্শ পেছনে ফেলে নতুন স্টাইলেই মৌসুম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত সপ্তাহে কমিউনিটি শিল্ডে অবশ্য পনিটেল করা লম্বা চুলেই মাঠে নেমেছিলেন হালান্ড। এবার নতুন চুলের লুকে ম্যানচেস্টার সিটির হয়ে নতুন মৌসুমের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে তাঁকে দেখা যাওয়ার অপেক্ষা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More