দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ভূমিকম্পসহ যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলা এবং দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

স্বেচ্ছাসেবক তৈরির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, “ভূমিকম্প বলেকয়ে আসে না, আচমকা ভূমিকে কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদ ধ্বংস করে দেয়। বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ভূমিকম্প আসার আগেই আমাদের প্রস্তুত হতে হবে; যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। আর সেজন্যই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগের দুর্ভোগ প্রশমনে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, “প্রশিক্ষণ একজন ব্যক্তিকে পারঙ্গম, পরিণত ও পরিপূর্ণ করে তোলে।এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা দুর্যোগের সময় সুযোগ পাওয়া মাত্রই আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More