বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের গঠনের পর আজ প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
সভায় মোট ১১ হাজার ৫৭৮ কোটি ২২ লাখ টাকার ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৯টি।
প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ৮ হাজার ৭০৫ কোটি ২৫ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে ২ হাজার ৮৫৭ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ কোটি ৫৯ লাখ টাকা। প্রকল্পগুলোর ধরন অনুযায়ী রয়েছে নতুন ৮টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বাড়ানো ৬টি প্রকল্প। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১টি প্রকল্প সরাসরি বৈঠকে উত্থাপন করা হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার জানিয়েছেন, এটি চলতি অর্থবছরের ৯ম একনেক সভা। আগে থেকে নির্ধারিত স্থান পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষ হলেও জ্বালানি সাশ্রয়ের কারণে সভা স্থান পরিবর্তন করে সচিবালয় অবস্থিত মন্ত্রিসভা কক্ষে নেয়া হয়েছে।
উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান‘কে সভাপতি করে একনেক গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি করা হলেনস্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসএ