শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

এই সরকার দূর্ভিক্ষের সরকার: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এই সরকার দূর্ভিক্ষের সরকার: মির্জা আব্বাস

বিএনপির ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস বলেছেন, এই সরকার লুটেরা সরকার, এই সরকার ডাকাত সরকার এবং এই সরকার একটি দুর্ভিক্ষের সরকার।  আওয়ামিলীগ ক্ষমতায় থাকবে, চুরি করবে, ডাকাতি করবে তাহলে দুর্ভিক্ষ থাকবেনা তাতো হতে পারেনা! তবে দেশে দুর্ভিক্ষ আসার আগেই এদেশের জনগণ এ সরকারের পতন ঘটাবেন।

আজ সকাল ১১টায় টাঙ্গাইল শহরের কাগমারা ঈদগাঁ মাঠে টাঙ্গাইল জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এ সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারেনা এবং হতেও দেয়া হবেনা। শুধুমাত্র নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে এর কোন বিকল্প নাই।

আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই আজ টাঙ্গাইল জেলা বিএনপির কমিটির গণতন্ত্র অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে কমিটি গঠন করা হবে। তারেক রহমানের নির্দেশে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে যোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদক।

কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলার আহবায়ক আহমেদ আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন টিটু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমূখ।

দুপুর থেকে তিন কমিটি বিশিষ্ট কাউন্সিলের নির্বাচন কমিশনার কর্তৃক সম্মেলনে ২৩টি সাংগঠনিক ইউনিটের ২৩শত ২৩জন কাউন্সিলর তাদের ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।

কাউন্সিলে সভাপতি পদে তিনজন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী নাম ঘোষনা করেছেন। সভাপতি পদে প্রার্থীরা হলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাবেক সহ সভাপতি আলী ইমাম তপন ও সাবেক যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দুই জন প্রার্থী তারা হলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।