শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এই নির্বাচন সরকারের মেয়াদ বৃদ্ধির চেষ্টা ছাড়া কিছু নয়’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আগামী নির্বাচন সরকারের মেয়াদ বৃদ্ধির চেষ্টা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি সবাইকে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনী খেলা ব্যর্থ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের গণসংযোগে তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষায় লড়াই চলছে। বিরোধীদলের হাজারো নেতাকর্মী কারাগারে, অনেকেই হত্যা ও নির্যাতনের শিকার।

নজরুল ইসলাম জানান, নির্বাচনী খেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ইশতেহার ঘোষণা করেছে। আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার হরণ করেছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More