শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ঋণের চাপে যুবকের গলায় ফাঁস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঋণের চাপে যুবকের গলায় ফাঁস
ছবি: পরিবারের

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ঋণের চাপ সইতে না পেরে হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এক যুবক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের নিজ দোকান থেকে থুইমং মারমা (৪৫) এর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সকালে বাঙ্গাল হালিয়া বাজারে একটি চায়ের দোকানে নাস্তা করে থুইমং। তারপর নিজের দোকানের দিকে যান। তার কিছুক্ষণ পরই শোনা যায় সে নিজ দোকানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি  বিভিন্ন সমিতি থেকে নেওয়া ঋণ এবং লোকজনের কাছ থেকে নেওয়া ধারের টাকা শোধের চাপ সহ্য করতে না পেরে কিছুটা হাতাস ছিলেন। সে হতাশা থেকেই তিনি গলায় ফাঁস দিতে পারেন। 

থুইমং মারমা (৪৫) উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের চিং হ্লামং মারমার ছেলে। তবে বর্তমানে বাঙ্গালহালিয়ার ধুলিয়া পাড়ায় শ্বশুড় বাড়িতে বসবাস করে আসছিলেন।

বাঙ্গাল হালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মংউচিং মারমা জানান, থুইমং এর বিভিন্ন সমিতি ও ব্যক্তির কাছে ৫লক্ষ টাকার মতো ঋণ ছিল। তা পরিশোধে সে হিমসিম খাচ্ছিল। যার কারণে সে কিছুদিন ধরে হতাশাগ্রস্ত হয়ে পরে। এই কারণে সে আত্মহত্যা করতে পারে বলে আমাদের মনে হচ্ছে। তার পরিবারের সাথে ঝগড়া বিবাদও ছিল না।

আরও পড়ুন: রাঙামাটিতে শিশু বলাৎকারের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

চন্দ্রঘোনা থানার ওসি মো. আনচারুল করিম জানান, ‘পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ব্যতিত লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।‘ আমরা পরিবার ও এলাকাবাসির সাথে কথা বলে জানতে পারি, সে ঋণগ্রস্ত ছিল। যার কারণে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করে।

মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ