শনিবার, এপ্রিল ৪, ২০২৬
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

রাজধানীতে উল্টোপথে আসা ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক-যাত্রী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেছে। তবে নিহত যাত্রীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মীরহাজীরবাগ কাঁচাবাজার সংলগ্ন এলাকায় একটি ট্রাক বেপরোয়া গতিতে উল্টোপথে যাওয়ার সময় সামনে থাকা অটোরিকশাটিকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকের চালককে আটকে পুলিশে সোপর্দ করে। আটক ওই চালকের দাবি, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় অন্য একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লেগেছিল এবং সেই ট্রাকটিকে ধরার জন্যই সে উল্টোপথে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More