শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
খেলা

উরুগুয়েকে হারিয়ে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উরুগুয়েকে হারিয়ে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজদের ছাড়াই উরুগুয়েকে ১–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে এক পা দিয়ে রাখলো স্ক্যালোনির শিষ্যরা।

মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ছয়টি শট নেয় উরুগুয়ে; এর দুটি ছিল লক্ষ‍্যে।

অন‍্যদিকে আর্জেন্টিনার ১২ শটের চারটি ছিল লক্ষ‍্যে। যেখানে ৬৮ মিনিটে ডেডলক ভাঙে আলবিসেলেস্তারা। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে দলকে এগিয়ে দেন তিয়াগো আলমাদা। লাল কার্ড ইস্যূতে আর্জেন্টিনা দশ জনের দলে পরিনত হলেও ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি উরুগুয়ে। আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে দুই হাজারতম গোল। ১৯০২ সালের জুলাইয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম গোলটি এই মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষেই।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।