দীপ্ত নিউজ
রাজধানী

উত্তরায় কাঁচা বাজারে আগুনে পুড়ল ১৬ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
উত্তরায় কাঁচা বাজারে আগুনে পুড়ল ১৬ দোকান
সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে কাঁচা বাজারে আগুন লেগে পুড়ে গেছে ১৬টি দোকান।

উত্তরা ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, সোমবার (১১ মার্চ) রাত ২টার পর ওই বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা পৌনে ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: রাজধানীর চকবাজারে জুতার কারখানায় আগুন

বাজারের যে অংশে আগুন লাগে, সেটা ফার্নিচার মার্কেট হিসেবে পরিচিত। আগুনে টিন, কাঠ, বেড়া দিয়ে বানানো ১৬টি দোকান ঘর পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি। পুড়ে যাওয়া দোকানে মধ্যে আসবাবপত্রের দোকান ছাড়াও পর্দার দোকান, খাবার হোটেল ও পোলট্রির দোকান রয়েছে।

খবর পেয়ে উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশনের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণকাজে যোগ দেয়।

আল / দীপ্ত সংবাদ