শিরোনাম
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

উখিয়ায় দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
উখিয়ায় দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটায় কুতুপালংয়ের ৫ নম্বর শিবিরের সি-এ ব্লকে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক ছৈয়দ হারুনুর রশীদ।

হারুনুর রশীদ জানান, নিহত মোহাম্মদ সলিম কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি সি ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি (সরকারি কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, রাতে ওই আশ্রয় শিবিরে সি-২ ব্লকে মোহাম্মদ সলিম স্বেচ্ছায় পাহারায় নিয়োজিত মাঠ পর্যায়ে তদারকি করছিলেন। এসময় মুখোশ পরিহিত ১০-১৫ জনের অজ্ঞাতপরিচয় একটি দল হামলা চালিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে সলিমকে উদ্ধার করে প্রথমে আশ্রয় শিবির সংলগ্ন এম এস এফ হাসপাতালে এবং পরে কক্সবাজারের সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তদন্তের মাধ্যমেই সঠিক কারণ জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এফএস/দীপ্ত