শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঈদ সামগ্রী বিতরণ করলেন সিআইপি শামীম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঈদ সামগ্রী বিতরণ করলেন সিআইপি শামীম

সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম সিআইপি।

বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় ময়মনসিংহ নগরীর কালী শংকর গুহ রোডে ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রয় করেন তিনি।

ঈদ সামগ্রী বিতরণকালে আমিনুল হক শামীম বলেন, ঈদের আগে মানুষের জন্য কিছু করার প্রয়াসেই আমাদের এমন উদ্যোগ। মানুষের পাশে থাকতে পেরে খুবই ভালো লাগছে।

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. এহতেশামুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমিনুল হক শামীম সাহেব এ উদ্যোগ নিয়েছে। তার জন্য আমরা বিশেষ কৃতজ্ঞ। যারা এই সুবিধা নিচ্ছেন তারা খুবই আনন্দিত।

ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রয় অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বাবুল।

তিনি বলেন, বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন শামীম। ঈদের আগে মানুষের খুবই উপকার হবে।
এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, ময়মনসিংহ প্রেস ক্লাবের প্রতিনিধি নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি শংকর সাহা।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, জেলা যুবলীগের সদস্য কাজী আশরাফুল ইসলাম মিল্টন, মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মো. নওশেল আহমেদ অনি, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন আলমসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।