পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রবিবার, ৩১ মে)।
দীর্ঘ বিরতির পর সোমবার (১ জুন) থেকে পুনরায় খুলছে সরকারি–বেসরকারি অফিস, আদালত, ব্যাংক–বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার।
ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ইতোমধ্যে রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছেন লাখো চাকরিজীবী মানুষ।
গত ২৮ মে দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়।
এদিকে, ছুটি শেষে রাজধানীর সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহন চাপ বাড়তে শুরু করেছে। তবে প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএ