শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

ঈদে দীপ্ত প্লে-তে নতুন ওয়েব ফিল্ম ‘‌পয়জন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে দীপ্ত প্লে-তে নতুন ওয়েব ফিল্ম ‘‌পয়জন’
ওয়েব ফিল্ম ‘পয়জন’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী তানজিল তিশা। ছবি: দীপ্ত টিভি

ঈদুল আজহায় দীপ্ত টেলিভিশনের ওটিটি প্লাটফর্ম প্লে–তে আসছে ওয়েব ফিল্ম ‘পয়জন’। ফিল্মটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিল তিশা।

সোমবার (১০ জুন) বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল ওয়েব ফিল্ম ‘‌পয়জন’ এর প্রিমিয়ার শো।

এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, সিইও ফুয়াদ চৌধুরী, হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম, পয়জনের পরিচালক সঞ্জয় সমদ্দার, প্রধান চরিত্রের তানজিন তিশা ও আবু হুরায়রা তানভীর, দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য শিল্পী ও কলাকূশলীগণ।

তিন তিনটা ফ্লপ সিনেমার পর চার নম্বর সিনেমা সুপারহিট সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড! নায়িকা রূপা মীর্জা এখন টক অব দ্য শো বিজ। এই সাকসেস সেলিব্রেট করতে সে একটা পার্টি থ্রো করে। আলোকোজ্জ্বল ওই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মীর্জার অন্ধকার অতীত সামনে চলে আসে। আপন–পর, শত্রু–মিত্র, মুখ ও মুখোশ সব যেনো এক গোলক ধাঁধা! পুরনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ!

পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছু বিষ! কিন্তু জীবনের এমনই আয়রনি যে, প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়শই নির্ধারণ করতে পারি না। সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানা সমীকরণ। পরিশ্রম, মেধা, কিংবা প্রতারণা নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা চলে কিন্তু জীবনের গল্প তো আসলে লেখে অন্য কেউ।

প্রধান চরিত্রের তানজিন তিশা বলেন, আজ থেকে দীপ্ত প্লেতে আসছে পয়জন। আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করতে যাচ্ছি। এ চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবন–যাপনও রপ্ত করেছি। আমাকে জানতে হয়েছে একজন নায়িকাকে কাজ করতে গিয়ে কী ডিল করতে হয়! আমি অনেক সিনেমা দেখেছি। যেহেতু আমি সিনেমার নায়িকা না, তাই রূপা মীর্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে। ১২ দিন যখন শুটিং করেছি তখন মনে হয়েছে আমি রূপা মীর্জা ছিলাম। আশা করছি দর্শক আমার কাজ দেখে হতাশ হবেন না।

হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম বলেন, দর্শকদের জন্যই দীপ্ত প্লে। সবার বিনোদনের কথা মাথায় রেখে দীপ্ত প্লেতে একদিকে যেমন অরিজিনাল ফিল্ম রিলিজ হচ্ছে; তেমনই প্রতিদিনই আপ হচ্ছে দেশি–বিদেশি সিরিজ। ‘পয়জন‘ নতুন ধরনের গল্পের অরিজিনাল ফিল্ম। আশা করছি, দর্শক এটি দারুণ উপভোগ করবেন।

মামুনুর রশিদ তানিমের রচনায় ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ওয়েব আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

চলতি বছরের ২২ জানুয়ারি ওয়েব ফিল্মটির চিত্রধারণ শুরু হয়। ১ ফেব্রুয়ারি এর ক্যামেরা ক্লোজ হয়। রাজধানীর মিরপুর, ৩০০ ফিট এবং গাজীপুরের বিভিন্ন স্থানে পয়জনের শ্যুটিং হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।