শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

ঈদে দীপ্ত প্লেতে থাকছে ওয়েব ফিল্ম ‘‌হাইড এন সিক‘‌

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে দীপ্ত প্লেতে থাকছে ওয়েব ফিল্ম ‘‌হাইড এন সিক‘‌
ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিন তিশা।

ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতেই অ্যাক্সিডেন্ট হয় রাশা নামের এক তরুণী। কেউ কেউ বলে রাশা আসলে করতে চেয়েছে আত্মহত্যা। কারণ ইমতিয়াজের সাথে রাশার ছিল গোপন কোনো সম্পর্ক। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি—তার ওপর আসে ডেথথ্রেট।

নাদিয়া বুঝতে পারে যা চোখের সামনে দেখা যাচ্ছে তারচেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা, ওদিকে নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। জীবন নাকি মৃত্যু—কাকে বেছে নেবে তারা?

হাইড এন সিক ওয়েব ফিল্মটি সম্পর্কে পরিচালক হিমি বলেন, থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।

মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, দিঘী, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরো অনেকে। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যের ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে‘তে দেখা যাবে এই ঈদে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।