শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ঈদে দীপ্ত টিভিতে ‘তুফান’-এর এক্সক্লুসিভ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদে দীপ্ত টিভিতে ‘তুফান’-এর এক্সক্লুসিভ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার

আসন্ন ঈদুল ফিতরে বাংলা চলচ্চিত্রের আলোচিত ও দর্শকপ্রিয় সিনেমা ‘তুফান’–এর এক্সক্লুসিভ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে দীপ্ত টিভিতে। সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমাটির টেলিভিশন সম্প্রচার নিশ্চিত করতে দীপ্ত টিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা এবং আলফা আই স্টুডিওস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ায় শাকিল।

এসময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. মোজাম্মেল হোসাইন এবং আলফা আই স্টুডিওসের ক্রিয়েটিভ ও কমিউনিকেশন ম্যানেজার কাশফি আহসান।

দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন, ‘দীপ্ত টিভি সবসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে। এবারের ঈদুল ফিতরে বিশেষ চমক হিসেবে থাকছে ‘তুফান’–এর এক্সক্লুসিভ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সিনেমাটি দর্শকদের জন্য অসাধারণ উপভোগ্য হবে বলে আমরা বিশ্বাস করি।‘

আলফা আই স্টুডিওসের এমডি শাহরিয়ায় শাকিল বলেন, ‘তুফান’ শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার ঈদে টেলিভিশন দর্শকদের জন্য এটি একটি বিশেষ উপহার হতে যাচ্ছে। টেলিভিশনের বিশাল কলবরের দর্শকদের জন্য এটি হবে এক অনন্য বিনোদন অভিজ্ঞতা।

২০২৪ সালের ১৭ জুন মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমাটি প্রেক্ষাগৃহে ব্যাপক জনপ্রিয়তা পায়। সুপারস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা অভিনীত এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের তুমুল সাড়া ফেলে। সিনেমাটির জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে, বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে অতিরিক্ত শো চালাতে হয়েছে। পরবর্তীতে এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই–তেও ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি, প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস লিমিটেড।