শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
জাতীয়

ঈদের ছুটি বাড়ল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঈদের ছুটি বাড়ল
মন্ত্রিসভার বৈঠক

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর ফলে আগামী ২৭ জুন থেকে ঈদের ছুটি কার্যকর হচ্ছে। গত ঈদুল ফিতরেও একদিন ছুটি বাড়িয়েছিল সরকার।

এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) বিকেলে এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা আগামী ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

আরও পড়ুন: ঈদুল আজহা: চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি হওয়ার ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদ নির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে।

চাঁদ দেখা সাপেক্ষে যদি ২৯ জুন পবিত্র ঈদুল আজহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি পাঁচ দিন হবে।

এদিকে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানতে আজ সোমবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হবে।