শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম
সংগৃহীত ছবি

পটুয়াখালীতে কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম। তারপরও বাধ্য হয়ে মশলার দোকানে ভীড় করছেন ক্রেতারা। তবে তাদের মাঝে লক্ষ্য করা গেছে অস্বস্তির ছাপ।

এদিকে বিক্রেতাদের দাবি, পাইকারিতে বেশি দামে ক্রয়ের কারনেই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। জেলার বিভিন্ন বাজারে পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে, রসুন ২০০ থেকে ২২০ টাকা, আদা ৩৫০ থেকে ৪০০ টাকা, মরিচ ৩৫০ থেকে ৩৮০ টাকা, হলুদ ৩০০ থেকে ৪ টাকা, এলাচি ৩৫০০ থেকে ৪০০০ টাকা, দারুচিনি ৫০০ থেকে ৬০০ টাকা, জিরা ৮০০ থেকে ১০০০ টাকা, ধনিয়া ২৫০ থেকে ২৮০ টাকা ও লবঙ্গ ১৪০০ থেকে ১৬০০ টাকা।

গত এক মাসের ব্যবধানে এসব পন্যের দাম কেজিতে ৫০ থেকে ৩০ টাকা বেড়েছে বলে দাবি ক্রেতাদের। বাজার নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার ও প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

আল / দীপ্ত সংবাদ