ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু হয়। জেরুজালেম পোস্টের খবরে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলি নাগরিকদের সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য সতর্ক করা হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানো হয়েছে। সম্পূর্ণ দেশজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালিয়েছে ইসরাইল, যাতে আমাদের রাষ্ট্রের ওপর ঝুঁকি দূর করা যায়।
এদিকে, ইসরাইলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয়কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করছে।