রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আজ থেকে মিলবে ফ্রি ইন্টারনেট সেবা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সরকার আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করে দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

সরকার আজ থেকে যাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করে দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রবিবার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংকটকালীন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে।

তিনি বলেন, রাজধানী ঢাকায় এআইভিত্তিক ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।

ফকির মাহবুব আনাম জানান, সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে চায়নি। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More