শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘আহ, কী নৃশংস দৃশ্য! আমরা মানুষ হবো কবে?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘আহ, কী নৃশংস দৃশ্য! আমরা মানুষ হবো কবে?’

দুর্বৃত্তদের শক্ত হাতে দমন না করলে, তারা এভাবেই নতুন বাংলাদেশের সম্ভাবনাকে নস্যাৎ করে দিবে, বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেন।

আজহারী তার ভেরিফায়াড ফেসবুক পোস্টে জানতে চান, আমরা মানুষ হবো কবে?

স্ট্যাটাস কমেন্ট বক্সে লিখেন, আহ, কী নৃশংস দৃশ্য! কী বিভৎস! আমরা মানুষ হবো কবে? ভিডিউটা দেখে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। মানুষ এতো নিষ্ঠুর আর নির্দয় হতে পারে!

তিনি আরও লিখেন, দুর্বৃত্তদের শক্ত হাতে দমন না করলে, তারা এভাবেই নতুন বাংলাদেশের সম্ভাবনাকে নস্যাৎ করে দিবে। দিনের আলোয় জনসমক্ষে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ পার পেয়ে যেতে পারে না। এসব খুনি, নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা সকল জুলুমের অবসান চাই। বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে। আমরা আমাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই।

উল্লেখ্য, বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ)-কে রড ও বড় পাথর দিয়ে মাথা ও বুকে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকারীদের উল্লাস এবং মুখে পাথর নিক্ষেপের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।