শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

আসছে দীপ্ত অ্যাওয়ার্ড, থাকছে দর্শকদের জন্য বিশেষ সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আসছে দীপ্ত অ্যাওয়ার্ড, থাকছে দর্শকদের জন্য বিশেষ সুযোগ

আগামী ১৭ ডিসেম্বর চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘‌দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’। দীপ্ত টেলিভিশনে প্রচারিত আলোচিত একক নাটক, ধারাবাহিক নাটক, ডাবড সিরিজ এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রদর্শিত ওয়েব ফিল্মের ওপর ভিত্তি করে ১১টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে।

দর্শকের ভোট এবং জুরিবোর্ডের মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে চূড়ান্ত বিজয়ী। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত ভোট দেয়ার সুযোগ থাকছে।

পুরস্কারের ক্যাটাগরি:
একক নাটক: আলোচিত একক নাটক, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত অভিনয়শিল্পী (নারী)।
ধারাবাহিক নাটক: আলোচিত ধারাবাহিক নাটক, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত অভিনয়শিল্পী (নারী), আলোচিত পার্শ্ব অভিনয়শিল্পী।
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে: আলোচিত ওয়েব ফিল্ম, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত অভিনয়শিল্পী (নারী)।
ডাবড সিরিজ: আলোচিত ডাবড সিরিজ।

দর্শকদের জন্য বিশেষ সুযোগ:
ভোট দিয়ে আপনার প্রিয় তারকাকে বিজয়ী করার পাশাপাশি আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। ভাগ্যবান ১০ জন ভোটদাতা দীপ্ত প্লের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবেন।

ভোট দিতে ভিজিট করুন: award.deeptoplay.com
ভোট দেয়ার শেষ সময়: ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।