শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

আলোচনা ও ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আলোচনা ও ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুল

‘একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করব। নিঃসন্দেহে আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফলও হবো‘ বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা গোটা জাতি আশা করছি, বাংলা নববর্ষ ১৪৩২ গোটা জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের মন ও হৃদয় উদ্ভাসিত হবে, নতুন সম্ভাবনার আনন্দে। এটাই আমরা প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, আমাদের অতীতের যত ধুলোবালি, জঞ্জাল সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।

রাজনৈতিক ঐক্যের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়েই নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে।’

উল্লেখ্য, ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম।

 

এসএ