শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
নারী

আলোকিত নারীদের গল্প নিয়ে আমাদের গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আলোকিত নারীদের গল্প নিয়ে আমাদের গল্প

আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে নারীর অর্জন ও সফলতার কথা তুলে ধরে প্রকাশিত হয়েছে বিশেষ ম্যাগাজিন– আমাদের গল্প।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় এক অনাড়ম্বর আয়োজনে বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবে এর প্রকাশনা উৎসব ও আলোকিত নারী সহযোদ্ধা অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, বিশেষ অতিথি ছিলেন অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ ইভা, নারী উদ্যোক্তা সাজিয়া আরমিন শর্মি ও রত্না বণিক, বারিশ হক, মডেল বুলবুল টুম্পা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার পরিকল্পনা করা হয়েছে, নারীর অংশগ্রহণ ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। নারীর আর্থ–সামাজিক অবস্থার উন্নয়ন, শিক্ষা, সেবা, প্রশাসনসহ সর্বস্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত হলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।‘

সভাপতির বক্তব্যে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ও বিশেষ ম্যাগাজিন ‘আমাদের গল্প‘ এর সম্পাদক শারমিন সেলিম তুলি বলেন, ‘সমাজের সকল ক্ষেত্রে নারীর মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সে জন্য নারীদের প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন।‘

সারাদেশের আলোকিত নারীদের অল্প কয়েক জনের গল্প প্রকাশ করা হয়েছে ‘স্বপ্নজয়ী আলোকিত নারী, আমাদের গল্প‘ ম্যাগাজিনে। নারীর সংগ্রাম, অর্জন ও সফলতার গল্প তুলে ধরে এরকম প্রকাশনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্বপ্নজয়ী আলোকিত নারী, আমাদের গল্প ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে নারী উদ্যোক্তা পূনম কাজী, সৈয়দা শামসুন্নেসা লিপি, রাজিয়া সুলতানা, ড. দিলরুবা পারভীন, হেলেনা আফরোজ রুমি, ফারজানা বাতেন, আলেয়া জামান, অধ্যাপক জিনিয়া জেসমিন করিম, হাসিনা মুর্শিদা, কোহিনূর বেগম, মাকসুদা হক, ফাহমিদা জাবীন, হাসিনা আনছার নাহার, শেখ সাদিয়া ফেরদৌসী, মুগনী আক্তার রাতুল, শাহনাজ পারভীন এর অর্জন ও সফলতার গল্প।

অনুষ্ঠানে ১৫ জন সংগ্রামী ও সফল নারীকে দেওয়া হয় আলোকিত নারী সহযোদ্ধা অ্যাওয়ার্ড ২০২৩।

এছাড়া, মুহাম্মদ হারুন অর রশীদ এর সঞ্চালনায় প্রকাশনা উৎসবে সঙ্গীত পরিবেশন করেন ফারিয়া জাহান, যন্ত্রসংগীতে ছিলেন কুমার বিষ্ণু।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।