আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে কাটাতে হবে যে দুই ‘অভিশাপ’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
৪ বছর আগে কাতার বিশ্বকাপ জেতা শিরোপা ধরে রাখা থেকে মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে আর্জেন্টিনা।

৪ বছর আগে কাতার বিশ্বকাপ জেতা শিরোপা ধরে রাখা থেকে মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে আর্জেন্টিনা। রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেনআর্জেন্টিনা।

তবে, আবারও বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে শুধু স্পেনের বিপক্ষে নয়, আর্জেন্টিনাকে লড়তে হবে পরিসংখ্যানের দুই ‘অভিশাপের’ বিপক্ষে, কয়েক দশক ধরে যা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পিছু ছাড়ছে না।

. ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর হওয়ার ‘অভিশাপ’

আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। মাঝপথে শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও পুনরুদ্ধার করে শীর্ষস্থান। আপাতদৃষ্টিতে এটি দারুণ খবর মনে হলেও, এর পেছনে একটি অদ্ভুত ইতিহাস রয়েছে যা আজ পর্যন্ত কোনো দল ভাঙতে পারেনি।

পরিসংখ্যান বলছে, ১৯৯৩ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং প্রথা চালু করে, তখন থেকে আজ পর্যন্ত কোনো দলই ফিফা র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর থেকে বিশ্বকাপ জিততে পারেনি।

এই ধারা শুরু হয়েছিল ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে শুরু। জার্মানি সেবার শীর্ষ দল হিসেবে টুর্নামেন্টে খেলতে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ৩ দশক পেরিয়ে গেলেও সেই অভিশাপ এখনো কাটেনি। আর্জেন্টিনা কি এবার পারবে সেই অভিশাপ কাটিয়ে।শিরোপাটা নিজেদের করে নিতে?

. ৬৪ বছর ধরে অধরা ব্যাকটুব্যাক বিশ্বকাপ জয়ের কীর্তি

দ্বিতীয় অভিশাপটা বিশ্বজয়ী দলের গায়ে লেপ্টে আছে ৬০ বছরের বেশি সময় ধরে। পরপর দুবার বিশ্বকাপ জেতার রেকর্ড আছে মাত্র দুটি দলের। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল। এই দুই দল বাদে পরপর দুবার বিশ্বকাপ জিততে পারেনি আর কোনো দলই।

ব্রাজিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ এবং ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে টানা চ্যাম্পিয়ন হয়েছিল। তারাই ছিল শেষ দল যারা সফলভাবে নিজেদের মুকুট ধরে রাখতে পেরেছিল। এরপর থেকে যত চ্যাম্পিয়ন দলই তাদের শিরোপা ধরে রাখার চেষ্টা করেছে, প্রত্যেকেই ব্যর্থ হয়েছে।

ফলে বছরের পর বছর ধরে এটি ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নের অভূতপূর্ব অভিশাপ’ হিসেবে পরিচিতি পেয়েছে।

তবে মজার ব্যাপার হলো এই দুই দলই জিতেছিল জুলে রিমে ট্রফি। নতুন বিশ্বকাপ ট্রফি আসার পর পরপর দুবার সেটা উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়নি কারোরই। এর মধ্যে পরপর দুবার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা, জার্মানি (১৯৮৬ ও ১৯৯০), টানা তিনবার খেলেছে ব্রাজিল (১৯৯৪, ১৯৯৮, ২০০২)। কিন্তু পরপর দুবার নতুন বিশ্বকাপ জেতা হয়নি কারোরই।

স্পেনের বিপক্ষে তাই লিওনেল স্কালোনির শিষ্যরা আজ মাঠে নামবেন ‘অভিশাপ’ কাটানোর লড়াইয়ে। যদি ‘অভিশাপ’ কাটিয়ে শিরোপা ঘরে তুলতে পারে, তবেই জার্মানি, ইতালির সঙ্গে নাম লেখা হবে আর্জেন্টিনার। জার্সিতে শোভা পাবে ৪টি তারকা; একই সঙ্গে আধুনিক বিশ্বকাপ ইতিহাসে জড়িয়ে থাকা দীর্ঘদিনের দুটি বড় অপবাদের অবসান ঘটাবে।

ফাইনাল তাই শুধু আরেকটি ট্রফির লড়াই নয়; এটি আর্জেন্টিনার জন্য বহু দশকের দুটি ঐতিহাসিক বাধা ভেঙে নতুন অধ্যায় রচনারও মঞ্চ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More