শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আরডিজেএডি’র অন্তর্বর্তী কমিটির সভাপতি রিয়াজ-সাধারণ সম্পাদক দীপক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
আরডিজেএডি’র অন্তর্বর্তী কমিটির সভাপতি রিয়াজ-সাধারণ সম্পাদক দীপক

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) অন্তর্বর্তী কমিটির সভাপতি পদে একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন এবং সহ–সভাপতি পদে দ্য নিউজ’র ফজলুল হক শাওনকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া আরডিজেএডি’র সাধারণ সম্পাদক দীপক দেবসহ নির্বাহী কমিটির অন্যসব পদে যারা দায়িত্ব পালন করে আসছিলেন তারা অন্তর্বর্তী কমিটিতে স্বপদেই বহাল রয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার পান্থপথের একটি রেস্তোঁরায় আয়োজিত এক সভায় সভাপতি হিসেবে রিয়াজ উদ্দীন ও সহ–সভাপতি হিসেবে ফজলুল হক শাওনকে নির্বাচন করা হয়। আরডিজেএডির সাধারণ সম্পাদক দীপক দেবের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল। এসময় নির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশেষভাবে উল্লেখ্য যে, আরডিজেএডি’র নির্বাচিত সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুজনিত কারণে এবং সহ–সভাপতি তৈমুর ফারুক তুষার দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় সংগঠনের গুরুত্বপূর্ণ এই দুটি পদে নতুন নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আরডিজেএডির অন্তর্বর্তী কমিটি আগামী চার মাসের মধ্যে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করে একটি নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে।

এই অন্তর্বর্তী কমিটির অন্যরা হলেন– যুগ্ম সম্পাদক খবরের কাগজের জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক– ভিউজ বাংলাদেশের বার্তা প্রধান মারিয়া সালাম, সাংগঠনিক সম্পাদক কালবেলার রেজাউল করিম শামীম, দপ্তর সম্পাদক —সফিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর টিভির মনোরমা আকতার, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক – দৈনিক করতোয়ার রিপোর্টার ইসহাক আসিফ, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক– জাহিদুর রহমান। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন– খায়রুজ্জামান কামাল, সাজ্জাদ আলম খান তপু, মাহমুদন্নবী চঞ্চল ও সালমা আফরোজ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।