শিরোনাম
মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল কক্সবাজারে অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই চলছিল ‘টুপটুপ রিসোর্ট’ শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০ কক্সবাজারে রিসোর্টের আগুনে নিহতদের পরিচয় মিলেছে কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ৬
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

টুপটুপ রিসোর্টে আগুন

‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি
ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে কান্নায় ভেঙে পড়া এক নারীকে বলতে শোনা যায় ‘আমার সাইফকে আইন্না দাও।’ 

ওই নারী পর্যটক পূজার ছুটিতে তার পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে আসেন। তিনি এক সাংবাদিকের বোন বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, তিনি সাইফকে বারবার ডাকছেন এবং বলছেন, ‘আমার সাইফকে আইন্না দাও।’ তবে সাইফ সম্পর্কে তার কে, বেঁচে আছেন কিনা তা জানা যায়নি।

আগুনে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘অনেকে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন, তা জানতে একটু সময় লাগবে।’

উল্লেখ্য, শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

 

এসএ