শনিবার, মে ৩০, ২০২৬
শনিবার, মে ৩০, ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাংস বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

এ সময় দোয়া এবং মোনাজাতের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।

শুক্রবার (২৯ মে) দুপুরে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১২০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুস সাত্তার।

আব্দুস সাত্তার বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের মানুষ ও গরিবদুঃখী মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শ থেকেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পাই। আজকের এই মাংস বিতরণ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা।

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক এনামুল হক, জেলা ছাত্রদলের সহসভাপতি কায়সার পারভেজ কাজল উপস্থিত ছিলেন।

হাজী আব্দুস সাত্তার সিরাজগঞ্জ পৌরবাসীর কাছে পরিচিত মানবতার ফেরিওয়ালা হিসেবে। এরই মধ্যে তার গঠন করা আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয়ভাবে বেশ কিছু জনকল্যাণমূলক কাজ পরিচালনা করা হয়েছে।

আব্দুস সাত্তার ফাউন্ডেশন নিয়মিত অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে। ফাউন্ডেশনের গড়ে তোলা স্বেচ্ছাসেবকরা নিয়মিত সিরাজগঞ্জ সদর পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করে পরিচ্ছন্ন শহর তৈরিতে কাজ করছে।

জনসাধারণের কল্যানে সড়ক মেরামত, শহরের স্পিড ব্রেকারে রঙ করাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার নিজেই।

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন হাজী আব্দুস সাত্তার।

উল্লেখ্য, বর্তমানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী আব্দুস সাত্তার।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More