দীপ্ত নিউজ
বাংলাদেশ

আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা।

সোমবার (১২ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি পিবিআইতে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

জাকির হোসেন বলেন, পুলিশ সদরদপ্তরের নির্দেশে মামলাটি তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশ ও ছাত্রলীগ–যু্বলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুলাই তাজহাট থানায় মামলা করা হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ