শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
খেলা

আবারও ছাদখোলা বাসে সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিতে চায় বাফুফে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও ছাদখোলা বাসে সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিতে চায় বাফুফে

স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ।

গত আসরে চ্যাম্পিয়ন হয়ে দেশে আসার পর সাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয়েছিল সানজিদা–কৃষ্ণাদের। তাহলে এবারও কী তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে?

শনিবার (২৬ অক্টোবর) বাফুফেতে এসেছে নতুন সভাপতি তাবিথ আউয়াল। নারী ফুটবলে এই সফলতা উদযাপন করতে ছাদখোলা বাসের ব্যবস্থা করতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাফুফের নতুন সভাপতি।

তাবিথ আউয়াল বর্তমানে আছেন দক্ষিণ কোরিয়ায়, এএফসির অনুষ্ঠানে। সেখান থেকেই ছাদখোলা বাসের বিষয়ে তিনি জানান, ‘আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। সময়টাও খুব কম। অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি।’

তাবিথ আউয়াল তার ভেরিফাইড ফেসবুক পেজে মেয়েদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘নেপালকে ২–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনো প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫মিনিটে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা–তহুরাদের। এখন দেখার অপেক্ষা, আরও একবার ছাদখোলা বাসে সংবর্ধনা পায় কি না বাংলার মেয়েরা।

 

সুপ্তি‌‌/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।