রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

আপিল খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আপিল খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিল খারিজ করা হয়েছে। ফলে মুন্সী নির্বাচন করতে পারবেন না।

রবিবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, গত ২১ জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

ঋণ খেলাপির অভিযোগে গত ১৭ জানুয়ারি কুমিল্লা৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More