শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সাদিও মানে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের কাছে ৩২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেনেগাল। সেই হতাশার মধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড সাদিও মানে।

সেনেগালের সংবাদমাধ্যম লে কোটিডিয়েনএ প্রকাশিত এক বিবৃতিতে ৩৪ বছর বয়সী মানে তার সিদ্ধান্তের কথা জানান। এর মধ্য দিয়ে ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

সেনেগালের জার্সিতে মোট ১৩০টি ম্যাচ খেলেছেন মানে। ২০২১ সালের আফ্রিকান কাপ অব নেশনস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তারকা দীর্ঘদিন ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলেছেন। এর আগে ফ্রান্সের ক্লাব এফসি মেটজের হয়ে নিজের পেশাদার ক্যারিয়ারের পরিচিতি গড়ে তোলেন।

নিজ দেশের জার্সিতে দীর্ঘ পথচলার সমাপ্তি টানতে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন মানে।

তিনি বলেন, ‘জেনে রাখুন, আমি এই পতাকার জন্য সবকিছু বিসর্জন দিয়েছি। আমি নিজের সেরাটা উজাড় করে দিয়েছি এবং আমাদের মাতৃভূমির জন্য সবসময় জানপ্রাণ দিয়ে লড়াই করেছি।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More