আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ‘গ্রীন ভয়েস’ এর মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

‘জীবনের জন্য নদী‘ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস‘ এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর শেরপুরের নদী ও জলাশয় রক্ষায় স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক ও লেখক রফিক মজিদ এর সভাপতিত্ব সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফুর রহমানের সঞ্চালানায় মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সমাজসেবক, লেখক, বিশিষ্ট আইনজীবী রফিকুল ইসলাম আধার।

মানববন্ধন শেষে গ্রীন ভয়েস এর যুব সদস্যরা পরিবেশ বান্ধব সাইকেল র‍্যালী বের করেন।

মঞ্জুরুল আহসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More