শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ৩

 

মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ইউনিয়নের বকুলতলা উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ তিনজন হলেন, শাকিল (২২),জুয়েল (২৫) ও আয়নাল (৩৫)। চিকিৎসার জন্য তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য শাকিল ও জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়নের সোলারচর গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও আধারা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার লোকজনের সঙ্গে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি আলী হোসেন সরকারের লোকজনের এলাকায় আধিপত্য নিয়ে পূর্ববিরোধ চলছিল।

আরও পড়ুন: বাস–মোটরসাইকেল সংঘর্ষে অধ্যাপকসহ নিহত ২

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, সেই বিরোধের জের ধরে বকুলতলা উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার অনুসারী হানিফ দেওয়ান ও শামিমের নেতৃত্বে বেলা ১২টার দিকে ওয়ার্ড আ.লীগের সভাপতি আলী হোসেনের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বশাক জানান, হাসপাতালে আহত অবস্থায় ৬ জনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ২ জনের শরীরে ছোড়া গুলির চিহ্ন পাওয়া গেছে।

পরে এ ঘটনার জের ধরে ওয়ার্ড আ.লীগের সভাপতি আলী হোসেনের লোকজন ওই গ্রামের প্রতিপক্ষের পাঁচটি দোকান ভাঙচুর করে ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও জানা গেছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. থান্দার খাইরুল হাসান জানান, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কায়সার/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।